Facebook Twitter LinkedIn google plusone

Advertisement

Showing posts with label GBP. Show all posts
Showing posts with label GBP. Show all posts

Prelim GDP q/q

ট্রেডারদের জন্য কি – অর্থনৈতিক কার্যকলাপ যাচাইয়ের এটা সবচেয়ে বড় মাপকাঠি এবং অর্থনৈতিক অবস্থা যাচাইয়ের প্রাথমিক মানদণ্ড।

নোট – এর ৩টি ভার্সনের জিডিপি রিলিজ হয় – প্রিলিমিনারি, সেকেন্ড এস্টিমেট, এবং ফাইনাল। প্রিলিমিনারি সবার আগে আসে আর তাই সবচেয়ে বেশী প্রভাব ফেলে।

মানদণ্ড – অর্থনীতিতে প্রস্তুতকৃত সকল পণ্য ও সেবার মূল্যে (ইনফ্লেশন-এডজাস্টের) পরিবর্তন

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – ত্রৈমাসিক, ৩ মাস শেষের প্রায় ২৬ দিন পরে

অন্য নাম – GDP First Estimate, Gross Domestic Product (GDP)

সোর্স – অফিস অফ ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)

Retail Sales m/m

ট্রেডারদের জন্য কি –এটা ভোক্তাদের খরচের প্রাথমিক হিসাব, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপের ধারনা দেয়।

মানদণ্ড – রিটেইল লেভেলে মোট বিক্রয়ের (ইনফ্লেশন-এডজাস্টেড) পরিমানে পরিবর্তন

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় –  মাসিক, মাস শেষের প্রায় ২০ দিন পরে

অন্য নাম – সেলস ভলিউম, অল রিটেইলারস সেলস

সোর্স – অফিস অফ ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)

MPC Official Bank Rate Votes

ট্রেডারদের জন্য কি – ব্যাংক অব ইংল্যান্ডের মিটিং মিনিটে প্রত্যেক এমপিসি মেম্বারদের সাম্প্রতিক মিটিঙ্গের ইন্টেরেস্ট রেটের ভোট থাকে। এর বিস্তারিত দিয়ে জানা যায় যে কোন মেম্বার ইন্টেরেস্ট রেটের জন্য কি ধারনা পোষণ করছে এবং ভবিষ্যতে কমিটি এই রেট পরিবর্তনের কতো কাছাকাছি রয়েছে।

নোট – ভোট 'X-X-X' ফরম্যাটে রিপোর্ট করা হয় – প্রথম সংখ্যা হচ্ছে কতজন এমপিসির সদস্য ইন্টেরেস্ট রেট বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে, দ্বিতীয় সংখ্যা হচ্ছে কতজন রেট কমানোর পক্ষে ভোট দিয়েছে এবং তৃতীয়টি হচ্ছে কতজন রেট অপরিবর্তনীয় রাখার পক্ষে ভোট দিয়েছে।

প্রভাব – প্রত্যাশার চেয়ে বেশী হকিশ = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, অফিসিয়াল ব্যাংক রেট ঘোষণার প্রায় ১৩ দিন পরে

অন্য নাম –  Bank of England (BOE), Monetary Policy Committee (MPC)

সোর্স – ব্যাংক অফ ইংল্যান্ড (সর্বশেষ রিলিজ)

CPI y/y

এটা কি – বিভিন্ন পণ্য এবং সেবার গড় মূল্য স্যাম্পল করা হয় এবং গত বছরের স্যাম্পলের সাথে তুলনা করা হয়।
ট্রেডারদের জন্য কি – কঞ্জুমার প্রাইস সর্বসমেত ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতির কারন। মুদ্রাস্ফীতি কারেন্সি ভ্যালুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ কারন বাড়তি প্রাইসের কারন সেন্ট্রাল ব্যাংক ইন্টেরেস্ট রেট বাড়ায় মুদ্রাস্ফীতি দমন করার জন্য।

নোট – এটা ইউকে’র সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফ্লেশন ডাটা কারন এটা সেন্ট্রাল ব্যাংকের ইনফ্লেশন টার্গেট হিসেবে ব্যাবহার করা হয়।

মানদণ্ড – ভোক্তাকতৃক ক্রয়কৃত পণ্য ও সেবা ক্রয়ের মূল্যে পরিবর্তন

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – তিনমাস পরপর, মাস শেষের ১৬ দিন পরে

অন্য নাম – কঞ্জুমার প্রাইস ইনডেক্স (সিপিআই)

সোর্স – অফিস অফ ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)

Claimant Count Change

ট্রেডারদের জন্য কি – এটাকে ল্যাগিং ইনডিকেটর হিসেবে ধরা হয়। বেকারদের সংখ্যা সামগ্রিক অর্থনৈতিক অবস্থা যাচাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল দেয় এবং কঞ্জুমার স্পেন্ডিং শ্রম-বাজারের সাথে সরাসরি সম্পৃক্ত। যারা দেশের মনেটারি পলিসি পরিচালনা করে তাদের জন্য বেকারত্ব একটি মুখ্য বিবেচনার বিষয়।

নোট – চাকরির অবস্থার এটি প্রথম ইঙ্গিত, আনএমপ্লয়মেন্ট রেট রিলিজ হওয়ার ১ মাস আগে এটি রিলিজ হয়।

মানদণ্ড – গত মাসের তুলনায় কতজন বেকারত্ব-সম্পর্কিত সুবিধার জন্য আবেদন করেছে।

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, মাস শেষের প্রায় ১৬ দিন পরে

অন্য নাম – Jobless Claims, Unemployment Change

সোর্স – অফিস অফ ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)

Average Earnings Index 3m/y

ট্রেডারদের জন্য কি – কঞ্জুমার ইনফ্লেশন যাচাইয়ের এটি একটি লিডিং ইনডিকেটর – ব্যাবসার যখন শ্রমের জন্য বেশী খরচ করতে হয়ে তখন বেশী খরচ সাধারনত ভোক্তাকে ভরতে হয়।

নোট – এই ডাটাতে ৩মাসের মুভিং এভারেজকে গত বছরের সাথে তুলনা করা হয়।

মানদণ্ড – ব্যাবসা এবং সরকারের বেতনে পরিবর্তন, বোনাস সহকারে।

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, মাস শেষের প্রায় ৪৫ দিন পরে

অন্য নাম – Average Earnings Including Bonuses

সোর্স – অফিস ফর ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)

Manufacturing Production m/m

ট্রেডারদের জন্য কি – অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য এটি একটি লিডিং ইনডিকেটর – বিজনেস সাইকেলের উঠানামাতে উৎপাদন তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায় এবং ভোক্তাদের অবস্থার সাথেও সম্পৃক্ত যেমন কর্মসংস্থানের অবস্থা এবং আয়।

নোট – ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের প্রায় ৮০% এবং মার্কেটে প্রবল প্রভাব বিস্তার করে।

মানদণ্ড – নির্মাতা কতৃক ইনফ্লেশন-এডজাস্টেড আউটপুটের মোট ভ্যালু।

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, মাস শেষের প্রায় ৪০ দিন পরে

অন্য নাম – ফ্যাক্টরি প্রোডাকশন

সোর্স – অফিস ফর ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)

Official Bank Rate

অফিসিয়াল ব্যাংক রেট

এটা কি – এমপিসি মেম্বাররা ভোট প্রদান করে যে রেট কোথায় নির্ধারণ করা যায়। পৃথক ভোটের ফলাফল এমপিসি মিটিং মিনিটের ২ সপ্তাহ পরে প্রকাশিত হয়।

ট্রেডারদের জন্য কি – শর্ট টার্ম ইন্টেরেস্ট রেট কারেন্সি ভ্যালুয়েশনের সর্বপ্রধান ফ্যাক্টর – ট্রেডাররা অন্যান্য ইনডিকেটরের দিকে দেখে কারন তারা জানতে চায় যে ভবিষ্যতে রেটে পরিবর্তন হতে পারে কিনা।

নোট – যখন রেটে পরিবর্তন আসে তখন এমপিসি একটি বিবৃতি প্রদান করে। রেট ডিসিশন অনেকসময় এমপিসি রেট স্টেটমেন্টের কারনে ঢাকা পরে যায় যেটা ভবিষ্যতের ওপর ফোকাস করে। 

মানদণ্ড – ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টেরেস্ট রেট যে হারে ফাইনান্স্যিয়াল ইন্সটিটিউশনদের চার্জ করা হয়।

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক

অন্য নাম – মনেটারি পলিসি কমিটি (এমপিসি)

সোর্স – ব্যাংক অফ ইংল্যান্ড (সর্বশেষ রিলিজ)

MPC Rate Statement

এমপিসি রেট স্টেটমেন্ট

ট্রেডারদের জন্য কি – এমপিসি’র বিনিয়োগকারীদের সাথে মনেটারি পলিসি (মুদ্রানীতি) সম্পর্কে জ্ঞাপন করার এটি একটি প্রধান ট্যুল। এতে তাদের ইন্টেরেস্ট রেটে ভোটের ফলাফল এবং অন্যান্য নীতি নির্ধারণ সম্পর্কে আলোচনা হয়ে থাকে, আর তারসাথে অর্থনৈতিক অবস্থা যা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হোল, এটা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করে এবং ভবিষ্যৎে কি সিদ্ধান্ত আসতে পারে সেসম্পর্কে ইঙ্গিত করা হয়।

প্রভাব – প্রত্যাশার চেয়ে বেশী হকিশ হলে = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – অফিসিয়াল ব্যাংক রেট এর সাথে রিলিজ হয় যখন রেটে পরিবর্তন করা হয়।

অন্য নাম – ইন্টেরেস্ট রেট স্টেটমেন্ট

সোর্স – ব্যাংক অফ ইংল্যান্ড (সর্বশেষ রিলিজ)

Construction PMI

কন্সট্রাকশন পিএমআই

এটা কি – প্রায় ১৭০ জন ক্রয় সংক্রান্ত পরিচালকের ওপর জরিপ করা হয়। যেখানে উত্তরদাতাদের বাণিজ্যিক অবস্থা সম্পর্কে রেটিং দিতে বলা হয় যাতে চাকরি, উৎপাদন, নতুন অর্ডার, মূল্য, সাপ্লাইয়ারদের ডেলিভারি এবং ইনভেন্টরি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

ট্রেডারদের জন্য কি – অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য এটি একটি লিডিং ইনডিকেটর – ব্যাবসা বাণিজ্য মার্কেটের অবস্থার ওপর তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। আর তাদের ক্রয় সংক্রান্ত পরিচালক সম্ভবত অর্থনীতিতে কোম্পানি সংক্রান্ত সংশ্লিষ্ট জ্ঞান রাখে।

নোট – ৫০ এর বেশী ইন্ডাস্ট্রি এক্সপানশন ইঙ্গিত করে, আর ৫০ এর নীচে সংকোচন।

মানদণ্ড – ক্রয় সংক্রান্ত পরিচালকদের ওপর জরিপ করা বিকিরিত ইনডেক্স লেভেল

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, মাস শেষের ২য় কর্মদিবসে

সোর্স – মারকিট (সর্বশেষ রিলিজ)

Services PMI

সার্ভিস পিএমআই

এটা কি – প্রায় ক্রয় সংক্রান্ত পরিচালকের ওপর জরিপ করা হয়। যেখানে উত্তরদাতাদের বাণিজ্যিক অবস্থা সম্পর্কে রেটিং দিতে বলা হয় যাতে চাকরি, উৎপাদন, নতুন অর্ডার, মূল্য, সাপ্লাইয়ারদের ডেলিভারি এবং ইনভেন্টরি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

ট্রেডারদের জন্য কি – অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য এটি একটি লিডিং ইনডিকেটর – ব্যাবসা বাণিজ্য মার্কেটের অবস্থার ওপর তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। আর তাদের ক্রয় সংক্রান্ত পরিচালক সম্ভবত অর্থনীতিতে কোম্পানি সংক্রান্ত সংশ্লিষ্ট জ্ঞান রাখে।

নোট – ৫০ এর বেশী ইন্ডাস্ট্রি এক্সপানশন ইঙ্গিত করে, আর ৫০ এর নীচে সংকোচন।

মানদণ্ড – ক্রয় সংক্রান্ত পরিচালকদের ওপর জরিপ করা বিকিরিত ইনডেক্স লেভেল

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, মাস শেষের ৩য় কর্মদিবসে

সোর্স – মারকিট (সর্বশেষ রিলিজ)

Manufacturing PMI

ম্যানুফ্যাকচারিং পিএমআই

এটা কি – প্রায় ৬০০ জন ক্রয় সংক্রান্ত পরিচালকের ওপর জরিপ করা হয়। যেখানে উত্তরদাতাদের বাণিজ্যিক অবস্থা সম্পর্কে রেটিং দিতে বলা হয় যাতে চাকরি, উৎপাদন, নতুন অর্ডার, মূল্য, সাপ্লাইয়ারদের ডেলিভারি এবং ইনভেন্টরি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

ট্রেডারদের জন্য কি – অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য এটি একটি লিডিং ইনডিকেটর – ব্যাবসা বাণিজ্য মার্কেটের অবস্থার ওপর তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। আর তাদের ক্রয় সংক্রান্ত পরিচালক সম্ভবত অর্থনীতিতে কোম্পানি সংক্রান্ত সংশ্লিষ্ট জ্ঞান রাখে।

নোট – ৫০ এর বেশী ইন্ডাস্ট্রি এক্সপানশন ইঙ্গিত করে, আর ৫০ এর নীচে সংকোচন।

মানদণ্ড – ক্রয় সংক্রান্ত পরিচালকদের ওপর জরিপ করা বিকিরিত ইনডেক্স লেভেল

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – মাসিক, মাস শেষের ১ম কর্মদিবসে

সোর্স – মারকিট (সর্বশেষ রিলিজ)

Contact Us

Name

Email *

Message *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ Pipcommunity - Economic Indicator। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up